মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, কেবিনে স্থানান্তর

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের চেয়ে একটু ভালো।
তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। একইসঙ্গে তিনি চিকিৎসকের পরামর্শে কথাও বলতে পারছেন বলে জানানো হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) পরিবারের বরাত দিয়ে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সেখানে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জেনেছি, মির্জা আব্বাস আগের চেয়ে একটু ভালো আছেন।
ভোরের আকাশ/আ.র