শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

কোনো ব্যক্তির ওপর আমাদের ক্ষোভ নেই : হাসনাত আবদুল্লাহ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ৯:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কোনো ব্যক্তির ওপর আমাদের ক্ষোভ নেই : হাসনাত আবদুল্লাহ
কোনো ব্যক্তির ওপর আমাদের ক্ষোভ নেই : হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে 'ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ' মেনে নেওয়া হবে না। শনিবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক দল হিসেবে এর নিবন্ধন বাতিলের দাবি জানানো হয়।

হাসনাত বলেন, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে ‘ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক পরিমণ্ডলে হস্তক্ষেপ’ মেনে নেওয়া হবে না। যাদের কাজ সেনানিবাসে, তারা সেখানেই থাকুন। বাংলাদেশের সেনাবাহিনীর ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে, প্রতিষ্ঠানটির ওপরও আমাদের পূর্ণ আস্থা আছে।

তিনি আরও বলেন, কেউ কেউ দেশবাসীকে সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে। আমাদের অবস্থান সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। আমাদের অবস্থান তাদের বিরুদ্ধে, যারা সেনাবাহিনীকে আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায়।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত বলেন, আমরা আপনাদের কাছ থেকে যে দৃশ্যমান পদক্ষেপ আশা করেছিলাম, তা এখনও দেখতে পাইনি। আমরা নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না, তবে আওয়ামী লীগ বাংলার জমিনে যে অপরাধ করেছে—যেভাবে মানুষের বাকস্বাধীনতা হরণ করেছে, খুন-গুম করেছে, হত্যার রাজনীতি চালিয়েছে—তার প্রকৃত বিচার করা হলে আগামী ৩০০ বছরেও তারা বাংলার মাটিতে ফিরে আসবে না।

ভারত প্রসঙ্গে তিনি বলেন, এ দেশের নাটাই ছিল ভারতে, ঘুড়ি উড়েছে বাংলাদেশে। আমরা ৫ আগস্টের মাধ্যমে ঘুড়ির সুতা কেটে দিয়েছি। ভারতের আধিপত্যবাদ বাংলাদেশে চলতে দেওয়া হবে না।

সমাবেশে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক দল হিসেবে এর নিবন্ধন বাতিলের দাবি জানানো হয়। এতে আরও বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আখতার হোসেন প্রমুখ।

ভোরের আকাশ/এসএইচ
 

হাসনাত আবদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টি, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ, শাহবাগ, অন্তর্বর্তীকালীন সরকার

শেয়ার করুন: