শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নুরের ওপর হামলার কড়া নিন্দা ছাত্রদলের

অনলাইন ডেস্ক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নুরের ওপর হামলার কড়া নিন্দা ছাত্রদলের
নুরের ওপর হামলার কড়া নিন্দা ছাত্রদলের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় নুরুল হক নুর, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ বহু নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অগ্রণী নেতৃত্ব ও গণঅভ্যুত্থানের পক্ষশক্তির ওপর এমন নৃশংস হামলা অগ্রহণযোগ্য ও অচিন্তনীয়।

ছাত্রদল আরও জানায়, গণঅভ্যুত্থানোত্তর সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অনিয়ন্ত্রিত আচরণ কোনভাবেই সহনীয় নয়।

বিবৃতিতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দোষীদের দ্রুত তদন্তসাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভোরের আকাশ//হ.র

গণঅধিকার পরিষদনুরুল হক নুরছাত্রদল

শেয়ার করুন: