শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসন

মিয়ানমারের ওপর চাপ জোরদারের আহ্বান তারেক রহমানের

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ জোরদারের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকট নিরসনে সব পক্ষ যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে তা নিশ্চিত করতে হবে। শুক্রবার (২০ জুন) বিশ্ব শরণার্থী দিবসে উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ে একটি পোস্ট দেন তিনি।

পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিশ্ব শরণার্থী দিবসে আমরা আজ বিশ্বের লাখ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করছি। বাংলাদেশের জন্য এটি শুধু বৈশ্বিক সংকট নয়, বরং আমাদের প্রতিদিনের বাস্তবতা।

তিনি বলেন, কক্সবাজারে ১৪ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নেওয়ায় বাংলাদেশ তার মানবিক দায়িত্ব পালনে যে অঙ্গীকার দেখিয়েছে, তা বিশ্বব্যাপী প্রশংসিত। তবে এই সংকট এখনো বিশ্বের অন্যতম গুরুতর মানবিক বিপর্যয় এবং এর ভার ক্রমেই অসহনীয় হয়ে উঠছে।

তারেক রহমান আরও বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাই- রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ জোরদার করতে হবে। এ সংকট এখনো শেষ হয়নি। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকট নিরসনে সব পক্ষ যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে তা নিশ্চিত করতে হবে। এছাড়া এই শান্তিপূর্ণ ও ন্যায্য ব্যবস্থার প্রতি আমাদের অঙ্গীকার সুদৃঢ় করতে হবে।

ভোরের আকাশ/এসএইচ

মিয়ানমারতারেক রহমানরোহিঙ্গা

শেয়ার করুন: