শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আগে মৌলিক সংস্কার পারে নির্বাচন: ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৮ মে ২০২৫, ৬:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগে মৌলিক সংস্কার পারে নির্বাচন: ইসলামী আন্দোলন
আগে মৌলিক সংস্কার পারে নির্বাচন: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, শুধু নির্বাচন হলেই দেশ সঠিকভাবে পরিচালিত হবে, এটা আমরা বিশ্বাস করি না। প্রয়োজনীয় মৌলিক সংস্কার সম্পন্ন করেই নির্বাচনে যেতে হবে। কারণ, অতীতে কিছু ভালো নির্বাচন হলেও ক্ষমতায় আসা সরকার জনগণের কল্যাণে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করেনি।

বুুধবার (৭ মে) দুপুরে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে গাজী আতাউর রহমান এ কথা বলেন।

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, বিগত ৫৪ বছর যে রাষ্ট্র চলেছে, আমরা সেই রাষ্ট্র দেখতে চাই না। নতুন যে রাষ্ট্রের জন্য জুলাই গণঅভ্যুত্থানে আমাদের সন্তানরা রক্ত দিয়েছেন, সেটার জন্য যা করনীয় তাই অন্তবর্তীকালীন সরকারকে করতে হবে। অনেকবার অনেক সরকার পরিবর্তন হয়েছে; কিন্তু কেউই জনগণের কল্যাণে সেভাবে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারগুলো করেনি। এ জন্য প্রয়োজনীয় মৌলিক সংস্কার অবশ্যই শেষ করতে হবে। কারণ আমরা অতীতে দেখেছি রাজনৈতিক সরকারগুলো আসলে আমাদের হতাশ করেছে।

তিনি বলেন, ‘তারা কিসের আলোকে নির্বাচনের জন্য প্রস্তুত? যেহেতু একটা সংস্কারের কার্যক্রম চলছেই, তাহলে কোন বিধানের আলোকে, কোন পদ্ধতির আলোকে তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে?’

অতীতে ভালো নির্বাচন হলেও ভালো একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি মন্তব্য করে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘অতীতে খারাপ নির্বাচন যেমন হয়েছে, কিছু কিছু ভালো নির্বাচনও হয়েছে। কিন্তু ভালো নির্বাচনের পরেও আমরা ভালো দেশ পাইনি। সুশাসন পাইনি, দুর্নীতিমুক্ত প্রশাসন পাইনি। আমরা দেখেছি, নির্বাচিত সরকারও স্বৈরাচারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।’

বৈঠকে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমাদের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, মাহবুবুর রহমান, আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: