শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গণরায় অনুযায়ী সংস্কার ও সংবিধান সংশোধনের দাবি ইসলামী আন্দোলনের

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ৮:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জনগণের রায় অনুযায়ী রাষ্ট্রীয় সংস্কার ও সংবিধান সংশোধন বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার(১০এপ্রিল) সকালে রাজধানী উত্তরের ভাটারাস্থ নগর উত্তর কার্যালয়ে নিয়মিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে দলটির ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ এসব কথা বলেন।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে গণরায় অনুযায়ী সংস্কার ও সংবিধান সংশোধন করুন। ৭২ এর সংবিধানের দোহাই দিয়ে গণরায় কে অবজ্ঞা করা যাবে না। এই গণরায় এমনি এমনি আসেনি। রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয়ে এই গণরায়ের প্রতিফলন ঘটেছে।

শেখ ফজলে বারী মাসউদ বলেন, জনগণের ভোটই সংবিধানের শক্তি। জুলাই বিপ্লবের মধ্যদিয়ে ফ্যাসিবাদবিরোধী রাষ্ট্র বিনির্মাণের প্রত্যাশা করেছিল জনগণ। দেশের মানুষের সেই প্রত্যাশা পূরণে বর্তমান সরকার ব্যর্থ হলে চরম খেসারত দিতে হবে। এই সরকার জুলাইয়ের চেতনা বাস্তবায়নের পথে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।
জুলাই যোদ্ধাদের সুরক্ষা নীতিমালার বিষয়ে সরকারকে স্বাগত জানিয়ে তিনি আরও বলেন, জুলাই যোদ্ধারা যে প্রত্যাশা নিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছিল, সেই প্রত্যাশা পূরণই হবে তাদের সবচাইতে বড় প্রাপ্তি ও সুরক্ষা। ফ্যাসিবাদ পুনর্বাসন হলে এই জুলাই যোদ্ধাদেরকে ফাঁসিতে ঝুলাবে। তখন তো আর এ জুলাই যোদ্ধা সুরক্ষা নীতিমালা কোন কাজে আসবে না। রাষ্ট্রীয় সংস্কার ও সংবিধান সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদ ও স্বৈরাচার হওয়ার পথ চিরতরে বন্ধ করে দিতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন নগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. আনোয়ার হোসেন, সহ সভাপতি মাওলানা নুরুল ইসলাম নাঈম, মুফতি ওয়ালি উল্লাহ, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মোস্তফা আল মামুন মনির, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মো. মাছউদুর রহমান, ডা. মুজিবুর রহমান, মুফতী নিজাম উদ্দীন, শরীফুল ইসলাম, আলহাজ্ব আলাউদ্দিন, মুফতি সিরাজুল ইসলাম, মাসুম বিল্লাহ, মুফতি মুস্তাকিম বিল্লাহ, মুহাম্মাদ নাজমুল হাসান, মুফতি সাব্বির আহমদ, রাকিবুল ইসলাম প্রমুখ।

ভোরের আকাশ/এনউব

ইসলামী আন্দোলন

শেয়ার করুন: