শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ধর্ম-বর্ণ নির্বিশেষে অপশক্তিকে প্রতিহত করা হবে: রিজভী

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ৪:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ধর্ম-বর্ণ নির্বিশেষে সব অপশক্তিকে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, শারদীয় দুর্গোৎসব ঘিরে এবারও নাশকতামূলক কাজ করার অপচেষ্টা চলছে। অপশক্তিকে প্রতিহত করা হবে। ঐক্যবদ্ধ জনগণ সব ষড়যন্ত্র মোকাবিলা করবে।

তিনি বলেন, বাংলাদেশকে কখনও কারও উপনিবেশ বানাতে দেওয়া হবে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে অপশক্তিকে প্রতিহত করা হবে। 

তিনি আরও বলেন, আগামী দিনে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বে নতুনভাবে পরিচিতি পাবে বাংলাদেশ। 

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, পরাজিত শক্তি নাশকতামূলক কাজ করার চেষ্টা করছে। তবে লাভ হবে না। জনগণ সব ষড়যন্ত্র রুখে দেবে।

এ সময় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস উপস্থিত ছিলেন। 

ভোরের আকাশ/এসএইচ

রিজভীবিএনপি

শেয়ার করুন: