শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৮ জানুয়ারি ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে দুর্বৃত্তদের গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে তেজতুরী বাজারে স্টার কাবাবের গলিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত মাসুদ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

‎মোছাব্বিরের মৃত্যু তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম। তিনি বলেন, স্টার কাবাবের পাশের গলিতে দুজনকে গুলি করা হয়েছে। এদের মধ্যে বহিষ্কৃত স্বেচ্ছাসেবকদল নেতা মোছাব্বির নিহত হয়েছেন। আরেকজনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

‎প্রত্যক্ষদশীরা জানান, রাত ৮টার দিকে কারওয়ান বাজার স্টার কাবাবের সামনে মোটরসাইকেলে করে এসে তাদের গুলি করে দুর্বৃত্তরা। এ সময় স্বেচ্ছাসেবলদল নেতা মোছাব্বির ও কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

গুলিবিদ্ধ হওয়া তথ্য নিশ্চিত করে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক‍্যশৈনু মারমা জানান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা আজিজুর রহমান ও আবু সুফিয়ান নামে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে আজিজুর রহমান মুছাব্বিরকে বিআরবি হাসপাতালে এবং আবু সুফিয়ানকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

ভোরের আকাশ/নি. ব

স্বেচ্ছাসেবক দল

শেয়ার করুন: