শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফ্যাসিস্টদের আমলের থেকে এবারের ঈদ আনন্দময় পরিবেশে হচ্ছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১ এপ্রিল ২০২৫, ৬:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ফ্যাসিস্টদের আমলের থেকে এবারের ঈদ আনন্দময় পরিবেশে হচ্ছে: মির্জা ফখরুল
ফ্যাসিস্টদের আমলের থেকে এবারের ঈদ আনন্দময় পরিবেশে হচ্ছে: মির্জা ফখরুল

ফ্যাসিবাদী সরকারের শাসনের পর এবার আনন্দময় পরিবেশে দেশবাসী ঈদ উদযাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩১ মার্চ) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, আমরা ১৬ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, ভাতের অধিকার প্রতিষ্ঠা ও মানবাধিকার প্রতিষ্ঠার লড়াই করে যাচ্ছি। যিনি যে পদে আছেন সেই মোতাবেক কাজ করবেন, সফল হবেন। বিশেষ করে অন্তর্বর্তী সরকার জনগণের সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি তারা সেটি পালন করবেন। আমরা অবশ্যই আমাদের দলের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দিয়েছি তা পালন করবো।

অন্তর্বর্তীকালীন সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবে, এ আশাবাদও ব্যক্ত করেন তিনি। বক্তব্যের শুরুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের ও স্থায়ী কমিটির সদস্যদের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: