শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আজ সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

আজ শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে জাতীয় সমাবেশের আয়োজন করেছে  বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

গত বুধবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জামায়াতের পক্ষ থেকে এই সমাবেশের ঘোষণা দেওয়া হয়, যেখানে ১১ দলের শীর্ষ নেতারাও অংশ নেবেন বলে জানানো হয়েছে। জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতি রক্ষা এবং আহত যোদ্ধাদের সম্মান জানানোর লক্ষ্যেই মূলত এই বিশেষ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার একই স্থানে ১১ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিস একটি গণসমাবেশ সম্পন্ন করেছে, যেখানে তারা গণভোটের রায় এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানায়।

সেই ধারাবাহিকতায় আজকের এই সমাবেশটি রাজনৈতিক মহলে বেশ গুরুত্ব বহন করছে। বর্তমানে সমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ভোরের আকাশ/আ.র

জামায়াতের সমাবেশ

শেয়ার করুন: