শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে জামায়াতের নেতাদের বৈঠক

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ মে ২০২৫, ৭:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সেনাপ্রধানের সঙ্গে জামায়াতের নেতাদের বৈঠক
সেনাপ্রধানের সঙ্গে জামায়াতের নেতাদের বৈঠক

দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ঘটনাপ্রবাহ নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। 

শনিবার (২৪ মে) রাতে এই সাক্ষাৎ হয়।  এর আগে, জামায়াতের শীর্ষস্থানীয় এই দুই নেতা প্রধান উপদেষ্টা ড.  মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন।

সেনাপ্রধানের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠকের বিষয়ে মঙ্গলবার (২৭ মে) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেন, এটা কোনো বৈঠক নয়, সৌজন্য সাক্ষাৎ।

যমুনা থেকে বের হয়ে সেনানিবাসে গিয়ে সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন ডা. শফিকুর রহমান ও আবদুল্লাহ মোহাম্মদ তাহের।  এ সাক্ষাত মূলত জামায়াত নেতাদের আগ্রহেই হয়েছে বলে জানা গেছে।

বৈঠকের বিষয়ে জানতে চাইলে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল।  আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলেছি।  এই তো। কী কী বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারও সঙ্গে আমাদের ফর্মালি (আনুষ্ঠানিক) কোনো বিষয়ে আলোচনা হয়নি।

নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তাহের বলেন, যতটুকু বলেছি তা-ই, এর বেশি কিছু বলতে পারব না।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: