শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আল্লাহ ও দেশের চিকিৎসকদের উপর পূর্ণ আস্থা ছিল: জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৫ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
আল্লাহ ও দেশের চিকিৎসকদের উপর পূর্ণ আস্থা ছিল: জামায়াত আমীর
আল্লাহ ও দেশের চিকিৎসকদের উপর পূর্ণ আস্থা ছিল: জামায়াত আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশের চিকিৎসকদের উপর পূর্ণ আস্থা রেখেছেন। তাঁর ভাষায়, “আমরা জনগণের জন্য কাজ করি। সেই জনগণকে দেশে রেখে আমি বিদেশে চিকিৎসা নিতে যেতে পারিনি। আমার আস্থা আল্লাহ ও দেশের চিকিৎসকদের উপরেই রয়েছে।”

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা-১০ আসনের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের অনেক নাগরিক সামর্থ্য থাকা সত্ত্বেও চিকিৎসার জন্য বিদেশে যান। এতে বোঝা যায়, তারা দেশের চিকিৎসকদের উপর আস্থা রাখেন না। অথচ কোটি কোটি মানুষ, বিশেষ করে গ্রামের রোগীরা, বিদেশ তো দূরের কথা ঢাকায় আসতেও সক্ষম নন। তাদের চিকিৎসা নির্ভর করছে দেশের ডাক্তারদের হাতেই।

নিজের অসুস্থতার অভিজ্ঞতা তুলে ধরে জামায়াত আমির জানান, তিনি সমাবেশ চলাকালে অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মমিনুজ্জামানসহ চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নেন। চিকিৎসকরা প্রথমে বিদেশে নেওয়ার পরামর্শ দিলেও তিনি দেশে থেকেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, “আল্লাহ যদি বিদেশে সুস্থ করতে পারেন, তবে বাংলাদেশেও সুস্থ করতে পারেন। আমি বিশ্বাস করি, চিকিৎসকদের দেওয়া জ্ঞান ও দক্ষতার মাধ্যমেই আল্লাহ রোগীদের সুস্থ করেন।”

অপারেশন থিয়েটারে চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেছিলেন, “আমার পরিচয় ভুলে যান, আমাকে একজন সাধারণ রোগী হিসেবে দেখুন। জীবন-মৃত্যু আল্লাহর হাতে।”

ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, অনেকেই বিদেশে চিকিৎসা নিতে গিয়ে আর জীবিত ফিরে আসেন না, অথচ দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা নিয়ে হাজারো মানুষ সুস্থ হয়ে নতুন জীবন পান। তাই চিকিৎসকদের প্রতি আস্থা রাখা এবং তাদের উৎসাহ দেওয়া অত্যন্ত জরুরি।

প্রায় দেড় মাস অসুস্থ থাকার পর প্রথমবার জনসম্মুখে বক্তব্য দিতে এসে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিশ্রুতি দেন, আল্লাহ তাঁকে সুস্থ রাখলে সেই শক্তি তিনি দেশের মানুষের কল্যাণে কাজে লাগাবেন।


ভোরের আকাশ/হ.র

জামায়াত আমির

শেয়ার করুন: