শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষার্থীর স্বপ্ন বাস্তবায়নে পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য: শামসুজ্জামান দুদু

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ৭:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারপরসনের উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুয়া)’র আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, আজকের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্রের চালিকা শক্তি। তাদের ভবিষ্যৎ স্বপ্ন বাস্তবায়নে পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস, অধ্যবসায়, এবং সাফল্যের জন্য একটি ইতিবাচক মানসিকতা তৈরিতে ডুয়া সহায়ক হতে পারে। শিক্ষার্থীদের সহায়তায় নতুন ভাবনা ও আইডিয়ায় পাশে থাকবো আমরা।

রোববার (২৪ আগস্ট) ডুয়া নিউজ আয়োজিত ‘বিশেষ পুরস্কার’ বিতরণী  অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, সোশ্যাল মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করলে একজন ছেলে ঘরে বসেই উল্লেখযোগ্য উপার্জন করতে পারে। একইভাবে, রান্না শিখে একজন মেয়ে গ্রামে বসেও এক থেকে দেড় লাখ টাকা আয় করতে সক্ষম। যারা জানে না, তাদের কাছে এটি কেবল গল্প মনে হবে; যারা জানে, তাদের কাছে এটি বাস্তব। ঠিক তেমনি, নতুন ধারণা তুলে ধরে তা উপস্থাপন করাই ডুয়া-এর লক্ষ্য। শুধু নিউজ, শুধু প্রচার বা প্রথাগত নিয়মে চলা নয়—এর মাধ্যমে আরও নতুন কিছু সম্ভব কি না, সেটাই আমাদের পরীক্ষা। নতুন আইডিয়া, নতুন উপস্থাপনা এবং সৃজনশীল প্রচেষ্টা-এই দিকগুলোকে আমরা সামনে আনতে চাই। 

তিনি বলেন, ডুয়া নিউজ শুধু নিজেই প্রতিস্থানে থাকতে চায় না; বরং এটিকে ব্যবহার করে আমরা যেন কোনো না কোনোভাবে আমাদের ছাত্রছাত্রীদের সহযোগিতা করতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য। তাই আমি সম্পাদকসহ ডুয়া নিউজের সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।

ডুয়ার আহ্বায়ক বলেন, আমরাও এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী ছিলাম। আমাদের সময়ে সুযোগ ছিল খুবই সীমিত। প্রথম বর্ষে দুঃখ, কষ্ট আর অভাবের দিনে একমাত্র কাছের বন্ধুটি ছাড়া আর কেউ পাশে থাকত না। কিন্তু এরপর ধীরে ধীরে আমরা বড় হয়ে উঠি।

তিনি বলেন, তোমাদের প্রতি আমার আহ্বান, নতুন নতুন উদ্যোগগুলোকে দুই হাত ভরে গ্রহণ করো। এই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবন শেষ হলেই সব দায়িত্ব শেষ হয়ে যায় না। ক্যাম্পাস ছেড়ে যাওয়ার পরও আমাদের এই বিদ্যাপীঠের জন্য ভূমিকা রাখতে হবে। এটাই হোক আমাদের সকলের প্রতিজ্ঞা।

ডুয়া নিউজ-এর সম্পাদক আবদুস সাত্তার মিয়াজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ঢাকা ইউনিভার্সিটি অ্যলামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র সদস্য সচিব ও ডুয়া নিউজে-এর ব্যবস্থাপনা সম্পাদক এ টি এম আবদুল বারী ড্যানী এবং বিজয়ীদের মধ্যে হোসেন মাহমুদ শিফাত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া নির্বাহী কমিটির সিনিয়র সদস্য সৈয়দ আমিনুর রহমান মাইকেল, দপ্তর সচিব ও ডুয়া নিউজের সমন্বয়ক বায়েজীদ বোস্তামী, রশিদ আহমেদ মামুন ও মো. তহা।

ভোরের আকাশ/এসএইচ

শামসুজ্জামান দুদু

শেয়ার করুন: