শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

সিঙ্গাপুরে চিকিৎসাধীন নুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সিঙ্গাপুরে চিকিৎসাধীন নুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান
সিঙ্গাপুরে চিকিৎসাধীন নুরের স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অসুস্থ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন নুরুল হক নুরকে ফোন করেন তারেক রহমান।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, ফোনে তারেক রহমান নুরের চিকিৎসা ও সুস্থতা সম্পর্কে জানতে চেয়েছেন এবং তার পরিপূর্ণ সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন।

এর আগে, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয় নগরে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।

গুরুতর আহত অবস্থায় নুর প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ দিন চিকিৎসা নেন। উন্নত চিকিৎসার জন্য তিনি ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে যান।

সাম্প্রতিক এই যোগাযোগে তারেক রহমানের পক্ষ থেকে নুরের দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানানো হয়েছে।

ভোরের আকাশ // হ.র

নুরুল হকতারেক রহমান

শেয়ার করুন: