শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিআর পদ্ধতিতে ভিন্নমত থাকাই রাজনৈতিক সৌন্দর্য: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১০:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
পিআর পদ্ধতিতে ভিন্নমত থাকাই রাজনৈতিক সৌন্দর্য: তারেক রহমান
পিআর পদ্ধতিতে ভিন্নমত থাকাই রাজনৈতিক সৌন্দর্য: তারেক রহমান

প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে ভিন্নমত থাকা স্বাভাবিক এবং এটিই গণতান্ত্রিক সৌন্দর্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে তার মতে, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই দেশের সংকট নিরসন সম্ভব।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জনগণের মুক্তির পথ সহজ নয়। সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিলেও নানা পক্ষ নতুন শর্ত ও প্রস্তাব সামনে আনছে, যা ভোটের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছে।

তিনি অভিযোগ করেন, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির জয় নিশ্চিত জেনে ‘পলাতক স্বৈরাচার’ ও তার সহযোগীরা ষড়যন্ত্রে লিপ্ত। একইসঙ্গে কিছু রাজনৈতিক শক্তিও বিএনপিকে ঠেকাতে ব্যস্ত রয়েছে বলে দাবি করেন তিনি।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “যারা বিএনপির বিজয় ঠেকাতে নানা শর্তের বেড়াজাল তৈরি করছেন, তাদের বলবো—রাজনীতি দিয়ে রাজনীতি মোকাবিলা করুন।”

নির্বাচনী ব্যবস্থার বিষয়ে মত প্রকাশ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি পিআর পদ্ধতির জন্য উপযুক্ত নয়। তবে এ ব্যবস্থায় ভিন্নমত থাকলেও সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ার সৌন্দর্য, আর ঐক্যবদ্ধ প্রচেষ্টাই সংকট সমাধানের পথ তৈরি করবে।

তিনি সতর্ক করে বলেন, নির্বাচন সামনে রেখে যারা পরিস্থিতি ঘোলাটে করছে, তারা গণতন্ত্রের পথে অন্তরায়। তারেক রহমানের মতে, গণতান্ত্রিক শক্তির বিরোধ এমন জায়গায় যাওয়া উচিত নয়, যাতে ‘পলাতক স্বৈরাচার’ সুযোগ নিতে পারে।

ধর্মীয় পরিচয়কে হাতিয়ার করে রাজনীতি না করার আহ্বান জানিয়ে তিনি আগামী নির্বাচনে সনাতন ধর্মাবলম্বীদের সমর্থনও প্রত্যাশা করেন।

 

ভোরের আকাশ/হ.র

পিআর পদ্ধতিতারেক রহমান

শেয়ার করুন: