শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভোট ডাকাতির চেষ্টা করলে হাত অবশ করে দেওয়া হবে: জামায়াত আমির

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৮ জুন ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ডা. শফিকুর রহমান
ডা. শফিকুর রহমান

কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এখন আর কেউ ভোট ডাকাতি করে পার পাবে না।

শনিবার (৭ জুন) সন্ধ্যায় মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা হলরুমে উপজেলা জামায়াত আয়োজিত সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।

জামায়াত আমির  বলেন, ‘ফ্যাসিবাদ এখনও বাংলাদেশে রয়ে গেছে। আমরা এটিকে মেনে নেব না। আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতির চেষ্টা করলে তার হাত অবশ করে দেওয়া হবে।’ তিনি বলেন, ‘আমরা চাই, মানুষ নিঃসংকোচে তার দল বা প্রার্থী বেছে নেবে। এখানে কেউ ভোট ডাকাতি করে পার পাবে না। অনেকে হয়ত গাছে কাঁঠাল গোঁফে তেল দিচ্ছেন।’

ধর্মীয় ও নৈতিক নেতৃত্ব ছাড়া কোনো সমাজের স্থায়ী উন্নয়ন সম্ভব না বলে মন্তব্য করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘এই জাতিকে সঠিক পথে পরিচালনার সক্ষমতা যাদের রয়েছে, তারা হলেন আলেম-উলামা। আলেমদের হাতে যদি দেশের নেতৃত্ব থাকে, তবে বাংলাদেশ একটি সুন্দর ও কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে।’


সাবেক সরকারের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ‘অতীতে সোনার বাংলা গড়তে এসে অনেকে শ্মশান বাংলা বানাইয়া চলে গেছেন। আমরা ওই বাংলা দেখতে চাই না। আমরা ওই গোরস্থানের শ্মশান বাংলা দেখতে চাই না, আমরা একটা জীবন্ত বাংলা দেখতে চাই।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ইসলামিক দলের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করার প্রক্রিয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘কেউ কেউ বাংলাদেশের ইসলামী দলগুলোর ঐক্য বিনষ্ট করার চেষ্টা করছেন, আমরা সেটা হতে দেব না।’

সভায় আরও বক্তব্য রাখেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মো. ইয়ামির আলীসহ প্রমুখ।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: