শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

সংকট সমাধানে গণতান্ত্রিক উত্তরণই একমাত্র পন্থা: মঈন খান

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৫, ৯:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সংকট সমাধানে গণতান্ত্রিক উত্তরণই একমাত্র পন্থা: মঈন খান
সংকট সমাধানে গণতান্ত্রিক উত্তরণই একমাত্র পন্থা: মঈন খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশে চলমান সংকট সমাধানে গণতান্ত্রিক উত্তরণই একমাত্র পন্থা। এই মুহূর্তে শুধু সরকার বা রাজনৈতিক দল নয়, দেশের গণমানুষকেও সচেতন থাকতে হবে। গতকাল শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশ কর্তৃক আয়োজিত গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

মইন খান বলেন, ২৪ সালের জুলাইয়ের ঘটনা এবং ৫ আগস্টে দেশের যে পরিবর্তন এসেছিল, তার মাত্র ৯ মাসের ব্যবধানে বাংলাদেশে এমন পরিস্থিতি কেন তৈরি হলো? দেশের ১৮ কোটি মানুষের সামনে একটি মাত্র সমাধান, গণতন্ত্রের উত্তরণ। এছাড়া দ্বিতীয় কোনো সমাধান নেই।

বিগত ১৫ বছরে সঠিক নির্বাচন হয়নি, তাই দেশ সঠিক পথে যেতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, কুক্ষিগত করে রাখা হতো আগে বিচার বিভাগকে। যদি এখনও তাই হয়, তাহলে পরিবর্তন কোথায়?

বিএনপি নির্বাচন চেয়ে কোনো অপরাধ করেনি দাবি করে মঈন খান বলেন, বিএনপি বাধ্যগত ঐক্য চায় না। বাংলাদেশের পরিবর্তন চায় বিএনপি। কিন্তু কোন পরিবর্তন সেটা আগে ঠিক করতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গণতন্ত্র একটি খারাপ ব্যবস্থা। কিন্তু গণতন্ত্র ছাড়া আর বাকি সব ব্যবস্থা আরও বেশি খারাপ। ৭১ সালে এই সত্যটি উপলব্ধি করেই গণতন্ত্রের জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছে। কিছু ঐতিহাসিক সত্য রয়েছে। যা কখনো অস্বীকার করা যাবে না। সময়ের বিবর্তনে হয়তো তার গুরুত্ব কমে যায়। ৭১-এর মতো যারা অস্বীকার করতে চায় ইতিহাসকে, আস্তাকুঁড়ে নিক্ষেপ করা উচিত তাদের।

ভোরের আকাশ/এসএইচ

ড. আব্দুল মঈন খানবিএনপি

শেয়ার করুন: