ঢাকার পথে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় প্রবাসজীবন কাটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেটে প্রায় ১ ঘণ্টার বিরতি শেষে ঢাকার পথে যাত্রা শুরু করেছে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ৯টা ৫৫ মিনিটে এসে নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট BG 202-এ (Boeing 787-9 Dreamliner)। এতে চড়েই তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা দেশে ফিরেছেন।
সে বিমানটি সকাল ১১টা নাগাদ ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে। ১১টা ৫৫ মিনিট নাগাদ বিমানটির শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা আছে।
এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে গণসংবর্ধনা অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছেন দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী। জনস্রোতে পরিপূর্ণ হয়ে উঠেছে রাজধানীর কুড়িল–বিশ্বরোডের ৩০০ ফিট সড়ক।
ভোরের আকাশ/এসএইচ