শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে চারপাশ

হেলিকপ্টারযোগে মহেশখালীতে পৌঁছাবেন জামায়াত আমির

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

নির্বাচনী জনসভায় অংশ নিতে প্রথমবারের মতো কক্সবাজারের মহেশখালীতে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মহেশখালীর নতুনবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেবেন।

জনসভাকে ঘিরে মহেশখালীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকেই জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা সভাস্থলে জড়ো হতে শুরু করেছেন। মাঠের চারপাশ ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দু রহিম জানান, ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে মহেশখালীতে পৌঁছাবেন। জনসভায় কক্সবাজার–২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হামিদুর রহমান আযাদ মহেশখালীবাসীর বিভিন্ন দাবি ও প্রত্যাশা তুলে ধরবেন।

জনসভাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মহেশখালীর জনসভা শেষে ডা. শফিকুর রহমান কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে অনুষ্ঠিত আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এরপর তিনি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার পদুয়ায় আয়োজিত জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

ডা. শফিকুর রহমানের এই সফর উপলক্ষে মহেশখালী ও কক্সবাজারে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জামায়াতে ইসলামী।

 

ভোরের আকাশ/আ.র

নির্বাচনী প্রচারণা

শেয়ার করুন: