শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৫, ৯:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে জামায়াত
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে জামায়াত

নির্বাচন ও রাজনৈতিক করিডোর নিয়ে চলমান আলোচনা এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘পদত্যাগের গুঞ্জনের’ মধ্যেই এবার তার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বিষয়টি নিশ্চিত করে জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জামায়াত প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। ইতিমধ্যে এ বিষয়ে সময় চাওয়া হয়েছে এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মৌখিকভাবে শনিবার (২৪ মে) সন্ধ্যা ৬টায় সাক্ষাতের সময় নির্ধারিত হয়েছে।

এর আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান একটি সর্বদলীয় রাজনৈতিক বৈঠকের আহ্বান জানিয়েছিলেন। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে সৃষ্ট পরিস্থিতির সমাধানে আলোচনার আহ্বান জানান।

সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে জামায়াতের এই সাক্ষাৎচেষ্টা এবং সর্বদলীয় বৈঠকের আহ্বানকে তাৎপর্যপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: