শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

'এখনো ভোটের দাবি জানাতে হচ্ছে, এটি লজ্জাকর'

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৯ মে ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
'এখনো ভোটের দাবি জানাতে হচ্ছে, এটি লজ্জাকর'
'এখনো ভোটের দাবি জানাতে হচ্ছে, এটি লজ্জাকর'

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এখনো ভোটের জন্য দাবি জানাতে হচ্ছে, এটির মতো লজ্জাকর কোনো ঘটনা আর নেই।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে সাংস্কৃতিক দলের আলোচনা সভায় তিনি এই কথা বলেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, এই আন্দোলনে যারা কখনো ছিল না, তারা এখন সরকার পরিচালনা করছে। আমি তাদের ছোট করছি না। ভালো একটা কাজ আপনারা করে যান ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লেখা থাকবে।

দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, বিএনপিকে জেতানোর জন্য নির্বাচনের কথা বলছি না। তবে বিএনপি ছাড়া কোনো দ্বিতীয় দল নেই বাংলাদেশ পরিচালনা করার জন্য।

মানুষ বিএনপিকে পছন্দ করে জানিয়ে তিনি বলেন, মানুষ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে পছন্দ করে। ভবিষ্যতের প্রধানমন্ত্রী আল্লাহই নির্ধারণ করে রেখেছেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: