শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৮ বছর পর পরিবারের সঙ্গে খালেদা জিয়ার ঈদ উদযাপন

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
৮ বছর পর পরিবারের সঙ্গে খালেদা জিয়ার ঈদ উদযাপন
৮ বছর পর পরিবারের সঙ্গে খালেদা জিয়ার ঈদ উদযাপন

আট বছর পর পরিবারের সঙ্গে ঈদ করছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ছেলে তারেক রহমান, দুই পুত্রবধূ ও তিন নাতনীকে নিয়ে ঈদ করছেন তিনি। এ কারণে এবারের ঈদ তার জীবনে বিশেষ কিছু। রোববার (৩০ মার্চ) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আলহামদুলিল্লাহ উনি (খালেদা জিয়া) লন্ডনে বেটার আছেন। সেখানে ঈদ উদযাপন হচ্ছে। ফ্যামিলির সঙ্গে প্রায় দশ বছর পরে উনি উদযাপন করছেন। দিস ইজ আ গুড থিংক ফর আস।

কবে আসবেন বিএনপি চেয়ারপারসন এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ম্যাডাম সম্ভবত যতটুকু শুনেছি আমি, ফাইনাল নিশ্চিত না, এপ্রিলের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন।

রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পরিবারের সঙ্গে ছবি শেয়ার করেছেন তারেক রহমান।সেই ছবিতে তারেক রহমানের মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জায়মা রহমানও রয়েছেন।

ছবিটি শেয়ার করে তারেক রহমান ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বাংলাদেশের জনগণ এবং সারা বিশ্বের মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করছে। আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক।

তিনি বলেন, ১৭ বছর ধরে বাংলাদেশের নির্যাতিত জনগণ প্রার্থনা করে এসেছেন যে তারা একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে ঈদ উদযাপন করবেন; যেখানে স্বৈরাচার তাদের কণ্ঠস্বরকে দমন করতে পারবে না।

এর আগে ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ছেলের বাসায় ঈদুল আজহা উদযাপন করেছিলেন। এরও আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে প্রায় আট বছর পর লন্ডনে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: