শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ হচ্ছে পথভ্রষ্ট রাজনৈতিক দল: মঈন খান

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ৪:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা অনেক রাজনৈতিক দল বাংলাদেশে দেখেছি। পথভ্রষ্ট রাজনৈতিক দল দেখেছি। আওয়ামী লীগ হচ্ছে পথভ্রষ্ট রাজনৈতিক দল। আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।

শনিবার (১২ জুলাই) রাজশাহীর ভূবন মোহন পার্কে মহানগর বিএনপির সদস্য ফরম নবায়ন ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

ড. মঈন খান বলেন, সংস্কার ও বিচার দুটোই চলমান প্রক্রিয়া। তাই আগে সংস্কার পরে নির্বাচন এই অজুহাত জনগণ আর মেনে নেবে না।

বিএনপির শৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জীবন দিয়ে সততার আদর্শ রেখে গেছেন। আমরা যদি শৃঙ্খলা ও মূল্যবোধ ধরে না রাখি, তবে সেই আদর্শ ধরে রাখা যাবে না।

আওয়ামী লীগ সম্পর্কে মঈন খান বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ একটি পথভ্রষ্ট রাজনৈতিক দল। তারা যা করেছে, তার জন্য কখনও জাতির কাছে ক্ষমাও চায়নি। আমাদের আচরণ যেন তাদের মতো না হয় আমরা মানুষের জন্য কাজ করব, আর মানুষ আমাদের প্রতিদান দেবে।

বিএনপিকে ঘিরে ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, যত ষড়যন্ত্রই হোক না কেন, মানুষের আস্থা আমাদের ওপর আছে। সেই আস্থা ষড়যন্ত্র করে নষ্ট করা যাবে না।

অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা।

ভোরের আকাশ/এসএইচ

বিএনপিড. মঈন খান

শেয়ার করুন: