শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশকে চাঁদাবাজমুক্ত করতে দাঁড়িপাল্লায় ভোট দিন: জামায়াত আমির

যশোর প্রতিনিধি

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জনগণের আকাঙ্ক্ষা পূরণ, জুলাইয়ের স্বপ্ন পূরণ ও ব্যবসায়ীদের চাঁদাবাজ থেকে মুক্ত করার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে যাশোর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। 

জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে যশোর শহরকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে।

জামায়াত আমির বলেন, গণভোটে ভেতরে ভেতরে কেউ নাখোস। গণভোটে হ্যাঁ জয়ী হলে দলীয় চাঁদাবাজের রমরমা ব্যবসা চলবে না। কিন্তু মুখ খুলে বলতে পারছে না। কারণ ১৮ কোটি মানুষ গণভোটের পক্ষে। ১২ তারিখ প্রথম ভোট হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। হ্যাঁ ভোট পরাজিত হলে বাংলাদেশ হেরে যাবে। গণভোটে হ্যাঁ ভোট বিজয় হলে বাংলাদেশ বিজয় হবে। হ্যাঁ ভোট হেরে গেলে সরকার গঠন করে কোনো লাভ হবে না।

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, একটা দল নারীদের হাতে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে আবার মা বোনদের গায়ে হাত দেয়। এদের কাছে মা বোনরা নিরাপদ হবে না।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনী প্রচারে গেলে নারীদের হেনস্থা করা, ইভটিজিং করতে দেব না। তারা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে কমিশনে জানান। কিন্তু এভাবে চলতে থাকলে যেখানেই মা বোনদের হেনস্থা করা হবে, সেখানেই প্রতিরোধ করা হবে।

নির্বাচন কমিশনকে উদ্দেশ করে তিনি জানান, তারা জনগণের হয়ে দায়িত্ব পালন করবেন, কোনো দলের হয়ে না।

একই জনসভায় দলটির সেক্রেটারি জেনালেল মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি অপশক্তি জুলাই সনদ বাস্তবায়ন না করে আবার দুর্নীতি, অপশাসন করে গণভোটে না ভোটের ক্যাম্পেইন করছে।

ভোরের আকাশ/মো.আ.

যশোরজামায়াত আমির

শেয়ার করুন: