শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আমরা নির্বাচনে জোট করবো না: জামায়াত আমির

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো জোট গঠন করবে না বলে জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমির এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

নির্বাচনী জোট নিয়ে তিনি বলেন, আমরা জোট করার সিদ্ধান্ত নিইনি, আমরা জোট করবো না। আমরা নির্বাচনের সমঝোতা করবো। প্রত্যেকটি জায়গায় একটি বাক্স হবে; সেই নীতিতেই আমরা এগিয়ে যাচ্ছি। এখানে শুধু ইসলামী দল নয়, তাদের পাশাপাশি দেশ প্রেমিক প্রতিশ্রুতিশীল আরও যারা আছেন তারাও ইতোমধ্যে সংযুক্ত হচ্ছেন। আমরা সবাইকে নিয়েই দেশ গড়তে চাই।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, দেশে গণভোট আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে। এই জন্য আমরা চাই- গণভোট আগে হোক জুলাই সনদও তার আইনি বাস্তবতা খুঁজে পাক।

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই। তারা যদি নির্বাচন চাইতোই তাহলে তারা তিনটা নির্বাচন করার সুযোগ পেয়েছিলেন; হাতছাড়া করলেন কেন? তারা যে নির্বাচনে বিশ্বাসী এই কথা প্রমাণ করতে পারেননি। এখন যে জিনিস তারা পছন্দ করেন না; সেটা যদি তাদেরকে উপহার দেন তা তাদের উপর জুলুম হবে না?

সম্প্রতি নিজের বিদেশ সফর নিয়ে জামায়াত আমির বলেন, বিদেশে প্রবাসীদের সাথে সাক্ষাৎ হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা নিয়েই এগিয়ে এসেছেন। তাদের বুকভরা ভালোবাসায় আমি আপ্লুত। তাদের আকাশ সমান প্রত্যাশা এই জাতির কাছে। তারাও জাতি বিনির্মাণে অবদান রাখতে চান। এই জাতির কাছে তাদের পাবার কিছু নেই। তারা একটু সম্মান চান।

তিনি আরও বলেন, কিন্তু আমরা নিজেরাই সাক্ষী, প্রবাসীদের সীমাহীন অবদান থাকার পরও আমরা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে এখনো পেরে উঠছি না।

শফিকুর রহমান তৃতীয়বারের মতো দলের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে রয়েছেন।

জানা গেছে, সিলেটে পৌঁছার পর তিনি জেলা ও মহানগর জামায়াত আয়োজিত পৃথক সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

ভোরের আকাশ/মো.আ.

 

 

জোট গঠনজামায়েত ইসলা‌মীত্রয়োদশ সংসদ নির্বাচনজামায়াত আমির

শেয়ার করুন: