শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুই দফা জানাজা শেষে আজিমপুরে শায়িত হবেন শফিক আহমেদ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ এবং ফার্মগেটের ইন্দিরা রোডে দুই দফা জানাজা শেষে আজিমপুর কবরস্থানে শায়িত হবেন তিনি।

প্রয়াত এই আইনজীবীর ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক জানান, সোমবার বেলা ১১টায় তাদের বাসার কাছে ইন্দিরা রোড খেলার মাঠে তার বাবার জানাজা অনুষ্ঠিত হয়ে।

পরে কফিন নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে। সেখানে দুপুর দেড়টায় আরেক দফা জানাজা হবে।

দীর্ঘদিন ধরে অসুস্থ শফিক আহমেদ রোববার বিকালে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স ছিল ৮৯ বছর।

২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী (টেকনোক্র্যাট) ছিলেন শফিক আহমেদ।

১৯৯৯-২০০০ এবং ২০০৮-২০০৯ মেয়াদে তিনি দুই দফায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। পাশাপাশি বাংলাদেশ বার কাউন্সিলের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

মাহবুব শফিক জানান, জানাজা শেষে তার বাবার কফিন বিকাল ৩ টা থেকে ৪টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে সবার শ্রদ্ধা নিবেদনের জন্য। এরপর আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

ভোরের আকাশ/আ.র

শফিক আহমেদ

শেয়ার করুন: