শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চারটি বিষয়ের ওপর ভিত্তি করে বিদেশিদের সঙ্গে সম্পর্ক হবে: আমীর খসরু

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৭ নভেম্বর ২০২৫, ৬:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চারটি বিষয়ের ওপর ভিত্তি করে বিদেশিদের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে। এর মধ্যে রয়েছে, পারস্পরিক সম্মানবোধ, স্বার্থসংশ্লিষ্ট, ভূরাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার ও অভ্যন্তরীণ বিষয় কেউ হস্তক্ষেপ না করার শর্ত।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ঢাকা ফোরাম ইনিশিয়েটিভ আয়োজিত ‘তারেক রহমান পলিটিক্স এবং পলিসি’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, বিএনপি উচ্চাকাঙ্ক্ষী, কারণ এছাড়া দেশ উন্নত হবে না। এজন্য আমরা ১ কোটি লোকের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছি। দায়িত্ব পেলে ডে ওয়ান থেকে কাজ করবে বিএনপি। এ সময় ক্ষমতায় গেলে পেপাল উন্মুক্ত করে দেয়ার কথাও বলেন তিনি।

তিনি আরও বলেন, তারেক রহমান গণতন্ত্রের বাতিঘর, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তকের সন্তান। তিনি গণতন্ত্র রক্ষার দায়িত্ব পালন করছেন। খালেদা জিয়ার মতো তার সন্তানও গণতন্ত্রের সংগ্রাম চালিয়ে স্বৈরাচারকে বিতাড়িত করেছেন। যখন কোনও দল সংস্কারের কথা বলার সাহস পায়নি, তখন বিএনপি ৩১ দফা দিয়েছে।

ভোরের আকাশ/এসএইচ
 

আমীর খসরুবিএনপি

শেয়ার করুন: