শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘কেউ যেন নিজেকে বঞ্চিত মনে না করে’—সমাজকল্যাণমন্ত্রী

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, ধর্ম, বর্ণ ও গোত্রের ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, ‘আমাদের একটাই পরিচয়—আমরা এই ভূখণ্ডের মানুষ, আমরা বাংলাদেশি।’

গতকাল জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বর্ষা উৎসব ২০২৬’ উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে কেউ নিজেকে বঞ্চিত মনে করবে না। ধর্ম, বর্ণ ও গোত্র নির্বিশেষে সবার অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জাতীয় প্রেসক্লাবের সদস্যদের সন্তানদের জন্য সৃজনশীল চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। একই সঙ্গে সমাজের মূলধারায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সম্পৃক্ত করতে এ ধরনের প্রতিযোগিতায় তাদেরও অংশগ্রহণের সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী।

আরও পড়ুন

অসুস্থ রোজানের পাশে বিএনপি নেতা এস এ সিদ্দিক সাজু

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ। উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, খ্যাতনামা সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, প্রেসক্লাবের সদস্য, তাদের পরিবারের সদস্য ও শিশুরা।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে আমন্ত্রিত অতিথিরা মনোজ্ঞ কাওয়ালি সন্ধ্যা উপভোগ করেন।

ভোরের আকাশ/জেআ

জাতীয় প্রেসক্লাবসমাজকল্যাণমন্ত্রী

শেয়ার করুন: