শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যুবদল সভাপতি মুন্না আহত

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ৯:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুবদল সভাপতি মুন্না আহত
যুবদল সভাপতি মুন্না আহত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে বুধবার (১৮ জুন) গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভার কেয়ার হাসপাতালে যান। এ সময় তার গাড়িবহরে থাকা যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না সড়কে পড়ে আহত হয়েছেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বুধবার (১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে তার ডান পায়ের গোড়ালিতে আঘাত লাগে।

জানা গেছে, ঘটনার পরপরই নেতাকর্মীরা মোনায়েম মুন্নাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, মুন্নার গোড়ালির মচকানো চোট চিকিৎসাধীন রয়েছে এবং প্রয়োজনীয় পর্যবেক্ষণ চলছে।

এদিকে, এ ঘটনায় যুবদলের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ কেন্দ্রীয় ও মহানগর যুবদল নেতারা যুবদল সভাপতিকে দেখতে হাসপাতালে ছুটে যান।

যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন গণমাধ্যমকে বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) গুলশানের বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হওয়ার পর গাড়িবহরের প্রটোকলে ছিলেন যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্না। এ সময় তিনি হঠাৎ পা মচকে পড়ে গিয়ে আহত হন।

তিনি আরও বলেন, আবদুল মোনায়েম মুন্না দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ভোরের আকাশ/জাআ

যুবদল সভাপতি আবদুল মোনায়েম মুন্নাআহত

শেয়ার করুন: