শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

বিএনপির বিরুদ্ধে কায়দা করে বয়ান তৈরি করা হচ্ছে: রিজভী

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অন্যায়-অনিয়মে জড়িত বিএনপি নেতাকর্মীদের নাম আসলে ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, খুব কায়দা করে নানাভাবে একটা বয়ান তৈরি করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

রোববার (২১ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘৭ নভেম্বর প্রজন্ম’ আয়োজিত ড. মারুফ মল্লিকের লেখা বাংলাদেশী জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ: নাগরিক ও জাতীয়তাবাদী জাতীয়তাবাদের সংকট’ শীর্ষক বইয়ের ওপর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ৫ আগস্টের পর থেকে বিভাজনের সুর শোনা যাচ্ছে। অমুক খারাপ আমরা ভালো এমন বার্তা দেওয়া হচ্ছে। বালুমহালের সঙ্গে বিএনপি জড়িত থাকলে, জামায়াতও জড়িত রয়েছে। সেটাও গণমাধ্যমে আসছে। কিন্তু সেটা বেশি করে ফলাও করে প্রচার হচ্ছে না।

তিনি বলেন, সিলেটের পাথর লুটের সঙ্গে জামায়াতের নাম আসলেও তা বেশি প্রচার হয়নি। নারীঘটিত নানা বিষয়ে তাদের সংশ্লিষ্টতা থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে শুধু বিএনপিকেই আক্রমণ করা হয়।

তিনি আরও বলেন, একটি পরিবারের মধ্যে দুষ্টু ছেলে থাকতেই পারে, সেই ছেলেকে পরিবার শাসন করছে কি না সেটাই দেখার বিষয়। কিন্তু সরকারের এক উপদেষ্টা শুরু করে একটি রাজনৈতিক দল এখন আমাদের পেছনে লেগেছে। পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে বয়ান তৈরি করা হচ্ছে।

ডাকসু নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা প্রশ্ন তোলেন, যিনি ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন, তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। দোকানে জরিমানা আদায়ের অধিকার কি তার আছে। এরপরও জরিমানা আদায় করে সেই টাকা জামায়াতের বায়তুলমালে পাঠানো হচ্ছে। এর কি কোনো আইনগত ভিত্তি আছে।

হলগুলোতে নতুন লোহার খাট ও খাবারের টেবিল বসানো নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় তো এতিমখানা নয়। এটা কি রাজনৈতিক সংগঠনের কাজ। ডাকসুর কাজ কি শিক্ষার্থীদের পক্ষে উপাচার্যের সঙ্গে কথা বলা, নাকি ফার্নিচার বিতরণ করা। এসব কর্মকাণ্ডকে রাষ্ট্রের মধ্যে আরেক রাষ্ট্র গঠন বলেও মন্তব্য করেন তিনি।

ভোরের আকাশ/এসএইচ

বিএনপিরিজভী

শেয়ার করুন: