শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

‘একা বউয়ের সাথে সংসার করা যায়, রাজনীতি করা যায় না’

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৯ জুলাই ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জাতীয় পার্টি থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত দলটির সিনিয়র কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার বলেছেন, ‍‘আমরা চেয়ারম্যানের চিঠি পেয়েছি।  আপনার লাভ লেটার পেয়েছি।  আমরা আপনাকে বহিষ্কার করিনি।  আমরা আপনাকে ফেলে যেতে চাই না।  আমরা দলকে শক্তিশালী করবো।  আবার বৃহৎ ঐক্য করবো।  আপনাকে আবারও বলবো, আসেন।  আপনাকে আমরা সম্মান দেবো।  কিন্তু দল ভাঙবে, দল ছোট হবে, এই রাজনীতি আমরা করবো না।’

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এর আগে গতকাল জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।  ওই ঘটনার পর আজ সংবাদ সম্মেলনে আসেন অব্যাহতি পাওয়া নেতারা।  

গুলশানে আয়োজিত এই সংবাদ সম্মেলনে রুহুল আমিন হাওলাদার দলের চেয়ারম্যানের উদ্দেশে প্রশ্ন রাখেন, ‘কাদের সাহেব কেন এই কাজটি করলেন? তার কী হয়েছিল? তার অসুস্থতা আছে না কি, এটা পরীক্ষা করার প্রয়োজন আছে।  কারণ, মানুষকে ভালোবেসে আপন করা, সহযোগিতা নেওয়া, সহযোগিতা করা, এটা কঠিন কাজ।  আর এখানে ইজি গো-ইন, আপনি আমাদের চিঠি দিলেন।  আমরা চিঠি পেয়েছি। ’

এ বি এম রুহুল আমিন হাওলাদার আরও বলেন, ‘আমাদের ঘামে, আমাদের পরিশ্রমে, আমাদের টাকায়, আমাদের সারা দেশের মানুষের কাছে যাওয়া, আমাদের আবেদনে মানুষ সাড়া দিয়েছে। আর আজকে আমাদের দল থেকে অব্যাহতি দিলেন।  সারা দেশের মানুষ আজ অবাক।  প্রাথমিক সদস্য পর্যন্ত আপনি রাখেননি।  আপনি কোন সাল থেকে রাজনীতি করছেন আমার জিজ্ঞাসা।  এটা কী রাজনৈতিক আচরণ?’

এ সময় কাজী ফিরোজ রশীদ বলেন, ‘জাতীয় পার্টি ছোট হতে হতে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।  একদম ধ্বংসের কিনারায়।  সেখান থেকে জাতীয় পার্টিকে কীভাবে উদ্ধার করা যায়, কী ভাবে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করতে পারি, রাজনীতিতে আবার আমাদের অবস্থান ফিরে পেতে পারি, সেই জন্য আজ এই সম্মেলন আহ্বান করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আনিস ভাই দলের সিনিয়র কো চেয়ারম্যান, কী দেখছি, চট চট করে সবাইকে বাহির করে উনি (জিএম কাদের) একা থাকবেন।  একা একটা কোম্পানি করা যায়, বউয়ের সাথে সংসার করা যায়, রাজনীতি করা যায় না।  সব চেয়ে দুর্ভাগ্যজনক উনি (জিএম কাদের) আমাদের দলের চেয়ারম্যান।  একটা মাথা খারাপ লোক, অসুস্থ লোক, মেন্টালি সিক।  তার সাথে রাজনীতি করা যায় না।’

সংবাদ সম্মেলনে মুজিবুল হক চুন্নু বলেন, ‘উনি (জিএম কাদের) যে কী করেন নিজেই বুঝতে পারছেন না।  তিনি কী সিদ্ধান্ত নিচ্ছেন নিজেই জানেন না।  উনার মানসিক অবস্থা ঠিক আছে কি না ডাক্তার দিয়ে পরীক্ষা করা দরকার।  জাতীয় পার্টি প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা পার্টি করি।  জনাব, কাদের সাহেব আপনি আমাদের দল ও পদ থেকে অব্যাহতি দিলেন, ওকে।  কিন্তু প্রাথমিক সদস্য পদ থেকেও অব্যাহতি দিলেন, যাতে আগামী কাউন্সিলে কোনো চ্যালেঞ্জ না হয়।  আপনি যাতে এক দফা ভাবে নেতা নির্বাচন হন।’

ভোরের আকাশ/জাআ

রাজনীতিজাতীয় পার্টি

শেয়ার করুন: