শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ফখরুলের

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ৫:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত এবং এই নির্বাচন যাতে সম্পূর্ণভাবে সন্ত্রাসমুক্ত হয়, তার জন্য ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ।

তিনি বলেন, আজকে ঢাকা-৮ আসনের প্রার্থী হাদিকে গুলি করা হয়েছে। আমি এটির তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটি অশনিসংকেত দেখতে পাচ্ছি। নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে। আমরা মনে করি এটা চক্রান্তের একটি অংশ। এটাকে এখনই বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শুক্রবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কিছুদিন আগে চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীকে গুলি করা হয়েছে। আজকে ইনকিলাব মঞ্চের প্রার্থীকে গুলি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে প্রকৃত দোষীকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি।

সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করুন। এই নির্বাচন যাতে সম্পূর্ণভাবে সন্ত্রাসমুক্ত হয়, তার জন্য ব্যবস্থা গ্রহণ করুন।

তিনি আরও বলেন, ইতিমধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীকাল এই ঘটনার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভের আহবান জানিয়েছেন।

বিএনপির এই মহাসচিব বলেন, আমাদের কমিটমেন্ট আছে নির্বাচন এবং নির্বাচনের পরে আমরা জাতীয় সরকার গঠন করবো। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পক্ষের শক্তি ও লিবারেল ডেমোক্রেসির পক্ষে রায় দিবে। আমরা মনে করি, এখানে উগ্রতার কোনো স্থান নেই এবং থাকবে না।  

এসময় ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/তা.কা

 

প্রার্থীর নিরাপত্তামির্জা ফখরুল ইসলাম আলমগীর

শেয়ার করুন: