শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৯ জুলাই ২০২৫, ৪:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তরুণদের হাত ধরেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ: মির্জা ফখরুল
তরুণদের হাত ধরেই গড়ে উঠবে ভবিষ্যতের বাংলাদেশ: মির্জা ফখরুল

তরুণ প্রজন্মের হাত ধরে একটি আধুনিক ও পরিবর্তিত বাংলাদেশ গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষায়, বর্তমান প্রজন্ম আগের তুলনায় অনেক বেশি অগ্রসর এবং তারা একদিন দেশের ভবিষ্যৎ রূপদান করবে।

৮ জুলাই (মঙ্গলবার) বাংলা একাডেমিতে অনুষ্ঠিত ‘সিভিল ডিসকোর্স ন্যাশনালস–২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ আয়োজনটি যৌথভাবে পরিচালনা করে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি ও দ্য বাংলাদেশ ডায়ালগ।

গণতন্ত্রের ঘাটতির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে দীর্ঘ সময় ধরে গণতন্ত্র চর্চা অব্যবহৃত থেকেছে। পাকিস্তান আমল থেকেই আমরা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হয়ে এসেছি। কিছু সময়ের জন্য সুযোগ মিললেও তা স্থায়ী হয়নি।

রাজনীতিতে তরুণদের আগ্রহ কমে যাওয়ার একটি জরিপের তথ্য তুলে ধরে তিনি জানান, মাত্র ১.৮৭ শতাংশ তরুণ রাজনীতিতে আগ্রহী—এই তথ্য তাকে হতাশ করেছিল। তবে অনুষ্ঠানে তরুণদের মধ্যে যে উদ্দীপনা দেখেছেন, তাতে আশাবাদ ফিরে পেয়েছেন বলে জানান।

বাকস্বাধীনতা ও মত প্রকাশের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মতভেদ থাকবেই, সেটাই গণতন্ত্রের সৌন্দর্য। একজন বলবে, অন্যজন পাল্টা বলবে—এই ভাবনাই একটি উদার গণতন্ত্রের ভিত্তি।

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ভারতের এক মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের স্মৃতিচারণা করে মির্জা ফখরুল বলেন, সেই নেতা একজন দেহরক্ষী নিয়েই সাধারণভাবে চলাফেরা করতেন। অথচ আমাদের দেশে কেউ একবার মন্ত্রী হলেই গাড়ির বহর, প্রটোকল—সব মিলিয়ে একেবারে আলাদা এক জগতে প্রবেশ করেন। এই মানসিকতা বদলাতে হবে।

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই, যারা নেতৃত্ব দেবে, ভাববে, কাজ করবে—এবং বাংলাদেশকে বদলে দেবে। এই তরুণরাই হবে ভবিষ্যতের চালিকাশক্তি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ব ব্যাংকের সাবেক হেলথ স্পেশালিস্ট ড. জিয়াউদ্দিন হায়দার, ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ইলিয়াস, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইসরাফিল খসরু এবং আইনজীবী রাশনা ইমাম।

 

ভোরের আকাশ/হ.র

মির্জা ফখরুল

শেয়ার করুন: