শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রায় পক্ষে এলেও উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি ইশরাকের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রায় পক্ষে এলেও উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি ইশরাকের
রায় পক্ষে এলেও উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি ইশরাকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে রায় ইশরাক হোসেনের পক্ষে এলেও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপির এই নেতা।

বুধবার রাতে রাজধানীর কাকরাইলে নিজের মেয়র পদে শপথ গ্রহণের দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে তিনি এ দাবি জানান। ইশরাক বলেন, রায় যেভাবেই আসুক না কেন, উপদেষ্টার নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ।

তিনি বলেন, "স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার নিরপেক্ষতা হারিয়েছেন। তিনি একটি দলের হয়ে কাজ করছেন। এটি এখন স্পষ্ট, সরকার আদালত ও নির্বাচন কমিশনে হস্তক্ষেপ করেছে। তাই তার উচিত অবিলম্বে পদত্যাগ করা।"

রায়ের বিষয়ে তিনি আরও বলেন, "যদি রায় আমাদের পক্ষে আসে, তাহলে সেটিকে আমরা আইনের শাসনের বিজয় হিসেবে দেখব, এর বেশি কিছু নয়। এই আন্দোলন কোনো ব্যক্তির মেয়র হওয়ার লড়াই নয়—এটি একটি জাতীয় আন্দোলন, গণমানুষের ভোটের অধিকার নিশ্চিত করার সংগ্রাম।"

ইশরাক হুঁশিয়ার করে বলেন, উপদেষ্টা পদত্যাগ না করলে কাকরাইলেই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তিনি আরও বলেন, "এই আন্দোলনের লক্ষ্য ব্যক্তিগত নয়, বরং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হোক, ক্ষমতার চেয়ার ভাগাভাগি নয়।"

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইশরাকের বক্তব্য পরিস্থিতিকে নতুন মোড় দিতে পারে এবং তা আগামী দিনের রাজপথের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: