শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের দিকে জাতি তাকিয়ে আছে: মির্জা ফখরুল

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ৩:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের কঠিন সময়ে জাতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বেশ কঠিন একটা সময়ে আমাদের নেতা জনাব তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। এরইমধ্যে তিনি দূর থেকে যে ভার্চুয়ালি আমাদের সামনে কথা বলেছেন জাতির সামনে। গোটা জাতি আজকে অনেক বেশি আশান্বিত হয়েছে। এবার একটা সুযোগ সৃষ্টি হবে সত্যিকার অর্থেই একটা উদারপন্থী গণতান্ত্রিক একটা ব্যবস্থা আমরা এখানে সৃষ্টি করতে পারব।

বক্তব্যের শুরুতে সদ্য প্রয়াত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চলে যাওয়ার তার প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিএনপি মহাসচিব একাত্তর সালের বীর মুক্তিযোদ্ধা এবং ২৪ এর ছাত্র গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ করে বলেন, আমাদের সেইসব ছেলে-মেয়ে-শিশুদের যারা ২০২৪ সালে আমাদেরকে একটা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করবার একটা অভূতপূর্ব সুযোগ এনে দিয়েছেন। তাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে চাই।

আজ সকাল ১১টায় হোটেল শেরাটনের বলরুমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়। সকাল ১১টায় অনুষ্ঠানস্থলে এসে তারেক রহমান সম্পাদক ও সাংবাদিকদের আসনের কাছে গিয়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এই অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক, ইলেক্ট্রনিক মিডিয়ার প্রধান নির্বাহীসহ সিনিয়র সাংবাদিকরা রয়েছেন।

ভোরের আকাশ/এসএইচ

মির্জা ফখরুলতারেক রহমান

শেয়ার করুন: