শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লকডাউনের নামে আওয়ামী লীগ মানুষ পুড়িয়ে মারছে: রিজভী

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবৈধ ক্ষমতা পুনরুদ্ধার ও বিচার প্রতিহত করতে লকডাউনের নামে আওয়ামী লীগ মানুষ পুড়িয়ে মারছে । 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার এই সংস্কৃতি যে আওয়ামী লীগের তা আবারও প্রমাণিত হয়েছে।

রিজভী বলেন, বিএনপি শিক্ষা নিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে। আপনারা দেখেন ৫ আগস্টের আগে এবং পরে তারেক রহমানের ভূমিকা...। আগে আমরা চূড়ান্ত আন্দোলনের মধ্যে ছিলাম, পরে রাষ্ট্র নির্মাণে যে প্রেরণাদায়ক বক্তব্য তারেক রহমান সাহেব দিয়েছেন তা শিক্ষণীয়। তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষকে কখনো নোংরা ভাষায় আক্রমণ করেননি। তিনি স্বাভাবিক ভাষায় কথা বলেছেন।

তিনি আরও বলেন, আওয়ামী ফ্যাসিবাদ ছিল মানুষের শ্বাসরুদ্ধ করে দেওয়া একটি রাজনৈতিক দল। যারা জোর করে ক্ষমতা আকড়ে রেখেছিল। তারা ব্যাংকগুলো শূন্য করে দিয়েছে। তারা বড় বড় প্রকল্পের নামে টাকা পাচার করেছে। সেই লোভে তারা লকডাউনের নামে আবার কর্মসূচি দিয়ে ফিরে আসতে চায়। আর তার জন্য আগুন দিয়ে মানুষ মারছে। আগুন লাগানো ও মানুষ পুড়িয়ে মারার সংস্কৃতি আওয়ামী লীগের। সেটি আবারও তারা প্রমাণ করেছে।

ভোরের আকাশ/এসএইচ

 

লকডাউনরিজভী

শেয়ার করুন: