শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজি-দখলদারত্বে জড়ালে প্রশ্রয় নয়: ইশরাক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বিএনপির নেতা-কর্মীদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কাউকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।

বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখাল পুকুর এলাকায় (সাদেক হোসেন খোকা মাঠসংলগ্ন) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। এই দায়িত্বকে পবিত্র দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করা হলে জনগণ মনঃক্ষুণ্ন হতে পারে, যার বিরূপ প্রভাব পরবর্তী নির্বাচনে পড়তে পারে।

তিনি বলেন, ‘আমাদের আচার-আচরণ ও কর্মকাণ্ড কোনোভাবেই যেন দলের ভাবমূর্তি ক্ষুণ্ন না করে, সে বিষয়ে আমি সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী বলেন, মাদকের সঙ্গে জড়িত হওয়া, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারত্ব এবং রাস্তাঘাট ও ফুটপাতে অবৈধ স্থাপনা বসিয়ে চাঁদা আদায়ের মতো কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। এ ধরনের কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না।

তিনি বলেন, ‘ঢাকা-৬ আসনে যতক্ষণ পর্যন্ত আমি জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি, ততক্ষণ কাউকে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে প্রশ্রয় দিয়ে পার পাওয়ার সুযোগ দেব না, ইনশা আল্লাহ।’

ইশরাক হোসেন বলেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর যে নীতি ও আদর্শ নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছে, তা ধরে রাখতে হবে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ও দারিদ্র্য বিমোচনে কাজ করতে হবে।

পরিবেশ রক্ষায়ও নেতা-কর্মীদের মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। বৈশ্বিক উষ্ণায়নের কারণে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে উল্লেখ করে বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণসহ পরিবেশ সুরক্ষায় বিভিন্ন কর্মসূচি পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ইশরাক হোসেন বলেন, ‘আমরা নিজেরা কী পেলাম বা কী করলাম, সেটা আমাদের কাছে দ্বিতীয় বিষয়। কারণ আমরা জনগণের কাছে ওয়াদা করে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি।’

জনগণের সঙ্গে করা ওয়াদা অক্ষরে অক্ষরে পালনের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘আমরা যদি জনগণের সঙ্গে বেইমানি না করতে চাই, তাহলে জনগণকে যে ওয়াদা ও কথা দিয়েছি, তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে।’

নিজ নির্বাচনী এলাকার মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতিও পূরণের প্রত্যয় ব্যক্ত করে ইশরাক হোসেন বলেন, ‘আপনাদের কাছে যে কথা দিয়েছি, ইনশা আল্লাহ, কথার খেলাফ আমি করব না।’

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

ভোরের আকাশ/জেআ

শেয়ার করুন: