শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘বঙ্গবন্ধুর দল আওয়ামীলীগ কচু পাতার পানিনা’

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ : ১২ মে ২০২৫, ২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
‘বঙ্গবন্ধুর দল আওয়ামীলীগ কচু পাতার পানিনা’
‘বঙ্গবন্ধুর দল আওয়ামীলীগ কচু পাতার পানিনা’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, এখন একটা বৈরী হওয়া বইছে, একটা জিনিস বুঝতে হবে শেখ হাসিনার দল, মাওলানা ভাসানীর তৈরি করা দল, বঙ্গবন্ধুর লালন পালন করা দল। যে দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে। সেই দল আওয়ামীলীগ কচু পাতার পানি না। সেটা সিদ্ধ হবে না নিষিদ্ধ হবে। রায় দেয়ার মালিক হচ্ছে জনগণ।

রোববার (১১ মে) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতীহাটি গ্রামে এলাকারবাসীর সাথে সাক্ষাৎ করতে এসে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ সব কথা বলেন।

আওয়ামীলীগকে নিষিদ্ধ সম্পর্কে তিনি বলেন, কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলেই নিষিদ্ধ হয়ে যায় না। জনগন যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয়, অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে না। আওয়ামী লীগের যারা অন্যায় করেছে ভুল করেছে, তাদের বিচার হবে এবং আইনের ধারা বিচারের ধার দোষী সাব্যস্ত হলে তাদের শাস্তি হবে। কিন্তু কোন পরিষদ সিদ্ধান্ত নিলেই সেটা কার্যকর হবে বা সেটাই শুদ্ধ, সেটা ঠিক না।

পাক-ভারত চলমান যুদ্ধ নিয়ে বাংলাদেশে কেমন প্রভাব পড়তে পারে সে বিষয়ে তিনি বলেন, এখনকার দিনে যুদ্ধ কোন ছেলে খেলা না। দুই একটা গুলি ছোরা এক না। ভারত-পাকিস্তান যুদ্ধ হতে পারে না। যুদ্ধ হলে এমন ভয়াবহ হবে সারা পৃথিবীতে তার প্রভাব পড়বে। ভারত সরকার তারা মানুষের নজরে ভালো হওয়ার জন্যে যা করেছে অনেকের কাছে ধরাও পড়েছে। এগুলো রাজনীতি না।

তিনি আরও বলেন, ভারত মহাচালকের দেশ, এই পৃথিবীতে শ্রেষ্ঠ চালকের দেশ ভারত। তারা কেন ছেলে খেলা করবে। বর্তমান সরকার যারা যুদ্ধ যুদ্ধ খেলায় তারা ক্ষতিগ্রস্থ হয়েছে। ভারতের মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। যুদ্ধ হলে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হবে। আমার মনে হয় সেটা হবে না। এখন কোন যুদ্ধেই তার একার না। আমরা নিকটবর্তী প্রতিবেশী আমাদের উপর অবশ্যই প্রভাব পড়বে।

এ সময় উপস্থিত ছিলেন, কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় নেতা বীর প্রতীক আব্দুল্লাহ,কালিহাতী উপজেলা যুব আন্দোলনের আহবায়ক এস.এম নাজমুল আলম ফিরোজ,বল্লা ইউনিয়ন কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি মোস্তফা আনসারী, সাধারণ সম্পাদক মো. সাবলু,সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর প্রমুখ।

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: