শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পর্যবেক্ষক পরিচয়ে ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা, আটক ৩

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিলেটে আনসার ও পর্যবেক্ষকের কার্ড গলায় ঝুলিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টার সময় তিন জনকে আটক করে পুলিশের কাছে দিয়েছে এলাকাবাসী।

বুধবার (১১ ফ্রেবুয়ারি) রাত ১০টা ৫০ মিনিটের দিকে নগরীর মিরাবাজারের শাহজালাল জামেয়া স্কুল ও কলেজ থেকে তাদেরকে আটক করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে মিরাবাজারের শাহজালাল জামেয়া স্কুল ও কলেজের সামনে গিয়ে স্থানীয় এলাকাবাসির মুখোমুখি হলে নিজেদের আনসার ও পর্যবেক্ষক পরিচয় দেয় তারা।

পরে কেন্দ্রের সামনে আনসার ও পর্যবেক্ষকের কার্ড গলায় ঝুলিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টার সময় তিন জনকে আটক করে স্থানীয়রা। এসময় পুলিশকে খবর দিলে তাদেরকে আটক করে কোতয়ালী থানায় নিয়ে যায়।

ওসি মঈনুল জাকির বলেন, পর্যবেক্ষক পরিচয়ে ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা আটক করে আমাদের কাছে দিয়েছেন। প্রাথমিকভাবে নাম পরিচয় জানা যায়নি। জিজ্ঞাসা করার জন্য থানায় নিয়ে আসা হচ্ছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ উপ-পুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আনসার ও পর্যবেক্ষকের কার্ড গলায় ঝুলিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টার সময় তিন জনকে আটক করে পুলিশের কাছে দিয়েছে এলাকাবাসী।

আটক দুইজন সিলেট লিডিং ইউনিভার্সিটি ও একজন মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী। কেন্দ্রের প্রবেশ চেষ্টার কারণ জানতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঘটনার সংবাদ পেয়ে শাহজালাল জামেয়া স্কুল ও কলেজে যান সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘প্রথমত দুঃখজনক হল, আজ দুপুরে জামায়াতের এক নেতার বাসা থেকে লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। এসব লক্ষণ ভালো নয়।

সিলেটের যে সম্প্রীতির রাজনীতি, এখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দেবে।

লাঠিসোঁটা যদি এভাবে পাওয়া যায়, তাহলে ভোটারেরা কীভাবে নির্বিঘ্নে ভোট দেবে? জামেয়া ভোট কেন্দ্রে রাতের বেলা পর্যবেক্ষকেরা কেন এসেছেন? তাঁরা এখন কেন আসলেন? সেটা প্রশাসনের খতিয়ে দেখা উচিত।

এছাড়া প্রিসাইডিং কর্মকর্তা তাদের ঢোকার অনুমতি কীভাবে দিলেন? পর্যবেক্ষক যদি হয়ে থাকেন, তাহলে ভোট চলাকালে তারা পর্যবেক্ষণ করবেন। এখন কেন এলেন? এর জন্য দায়ী প্রিসাইডিং কর্মকর্তা।’

একইভাবে রাত ১০টা দিকে নগরের ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দলীয় কয়েকজন নেতা-কর্মীকে ওই কেন্দ্রে ঢুকিয়েছেন এবং ওই কর্মকর্তা একাধিকবার কেন্দ্রের বাইরে এসেছেন বলেও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অভিযোগ করেন।

ভোরের আকাশ/নি. ব

পর্যবেক্ষক

শেয়ার করুন: