শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দিনভর ধারাবাহিক জনসভা শেষে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মমতাময়ী মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি।

তার শেষ দিনের নির্বাচনী জনসভা শুরু হয় সকালে ঢাকা-১৭ আসনের বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে অনুষ্ঠিত জনসভা দিয়ে।

এরপর পর্যায়ক্রমে তিনি ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়াচক্র মাঠ, ঢাকা-৮ আসনের পীর জঙ্গী মাজার রোড, ঢাকা-৯ আসনের বাসাবো তরুণ সংঘ মাঠ, ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড, ঢাকা-৪ আসনের জুরাইন দয়াগঞ্জ রোড এবং ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।

দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে (সাবেক আজাদ মাঠ) অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় অংশ নেন তারেক রহমান।

ওই জনসভা শেষ করে রাত আনুমানিক ১১টার দিকে তিনি রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যান।

এ সময় তিনি তার বাবা শহীদ জিয়াউর রহমান ও মায়ের কবরের পাশে দাঁড়িয়ে সুরা ফাতিহা দোয়া পাঠ করেন।

দুহাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করেন। শেষে কবরের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এসময় তারেক রহমানের সঙ্গে ছিলেন দলের শীর্ষ নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা।

ভোরের আকাশ/নি. ব

তারেক রহমান

শেয়ার করুন: