শিরোনাম
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনটানা ৬ বার কমল স্বর্ণের দামবোমাবাজি ও নাশকতা চালিয়ে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভীনিয়ন্ত্রণে মহাখালী সাততলা বস্তির আগুনগাজীপুরে পুলিশের গাড়িতে আগুনবড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীরঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে: সিইসিএকনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনটানা ৬ বার কমল স্বর্ণের দামবোমাবাজি ও নাশকতা চালিয়ে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছে আওয়ামী লীগ: রিজভীনিয়ন্ত্রণে মহাখালী সাততলা বস্তির আগুনগাজীপুরে পুলিশের গাড়িতে আগুনবড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীরঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন১০ মাসেও এনআইডি সেবা মেলে না, এটা আমাকে বিব্রত করে: সিইসি

থাইল্যান্ডে এমপি বরকত উল্লাহ বুলু, পদত্যাগের খবর গুজব

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৩:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর পদত্যাগের গুঞ্জন মিথ্যা ও অপপ্রচার বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেল।

সম্প্রতি তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া পদত্যাগের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানায় দল। এমপি বরকত উল্লাহ বুলু বর্তমানে চিকিৎসার জন্য থাইল্যান্ডে আছেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান জানিয়েছেন, বরকত উল্লাহ বুলু গত প্রায় এক মাস বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং এভারকেয়ার হাসপাতাল হয়ে মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছেন।

আরও পড়ুন

নিয়ামতপুরে ওয়াটার এইডের প্রকল্পে অনিয়ম

চিকিৎসকদের পরামর্শে বুধবার (১৮ নভেম্বর) সকালে তিনি থাইল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদিকে, সাবেক শিক্ষামন্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান ডক্টর উসমান ফারুক এমপির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে শাইরুল কবির খান জানিয়েছেন, তিনি এবং তার সহধর্মিণী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। মূলত শারীরিক অসুস্থতার কারণেই তিনি পদত্যাগ করেছেন।

ভোরের আকাশ/ইউএম
 

শেয়ার করুন: