শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই: খন্দকার মোশাররফ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩০ মে ২০২৫, ৬:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই: খন্দকার মোশাররফ
গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই: খন্দকার মোশাররফ

গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশে নির্বাচনের কোনো বিকল্প নেই । তাই সঠিক সময়ে বর্তমান সরকারকে নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

শুক্রবার (৩০ মে) গুলশান ডিসিসি মার্কেট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সরকার বলেছিল তারা জনগণের অধিকার ফিরিয়ে দেবে, সেটাই তাদের প্রধান দায়িত্ব ছিল। কিন্তু সেটা হচ্ছে না। 

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন। তার আদর্শ অনুসরণ করেই বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে।

গুলশানের পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউয়ের টিঅ্যান্ডটি কলেজ, হাইকোর্ট মাজার এলাকা, বাসাবো খেলার মাঠ, ধানমন্ডি আবাহনী মাঠ, ধানমন্ডি কেএফসি, কলাবাগান, ঢাকা মেডিকেল কলেজ ও নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ বিভিন্ন স্পটে দিনব্যাপী দুস্থদের মাঝে খাবার বিতরণ করে বিএনপি।

ভোরের আকাশ/জাআ

শেয়ার করুন: