শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনের সময় ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৬ জুন ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
নির্বাচনের সময় ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন
নির্বাচনের সময় ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের এপ্রিলে জাতীয় নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন তাতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষণার ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি গণমাধ্যমকে এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করেছেন। এ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি। বাংলাদেশের অধিকাংশ দল (৫০টির বেশি দল) পাবলিক পরীক্ষা, আবহাওয়া ও রমজান বিবেচনায় নিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছিল। 

সরকার চাইলে সর্বোচ্চ জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে পারতেন, তবে সেটা করা হয়নি।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: