শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শোকজের জবাব

ফজলুর রহমান চাইলেন ৭দিন, বিএনপি দিল ২৪ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে শো-কজের জবাব দেওয়ার জন্য আরও ২৪ ঘণ্টা সময় বাড়ানো হয়েছে। সোমবার (২৫ আগস্ট) তার আবেদনের পর দলের পক্ষ থেকে সময় বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

দলীয় সূত্র জানায়, ফজলুর রহমান প্রথমে সাতদিন সময় চেয়েছিলেন। তবে বিএনপি তাকে অতিরিক্ত সাতদিন নয়, মাত্র ২৪ ঘণ্টার সময় দিয়েছে।

এর আগে রোববার (২৪ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন ইস্যুতে তার বিতর্কিত বক্তব্যের কারণেই এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে তাকে জানানো হয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শিয়ে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে। সেই অনুযায়ী সোমবারই জবাব দেওয়ার শেষ সময় ছিল। তবে সময় বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে এখন তিনি আরও একদিন সুযোগ পাচ্ছেন।

ভোরের আকাশ/মো.আ.

ফজলুর রহমানশোকজবিএনপি

শেয়ার করুন: