শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অন্তর্বর্তী সরকার থাকায় দেশে কেউ বিনিয়োগ করছে না: আমির খসরু

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৫, ৫:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকার থাকায় দেশে কেউ বিনিয়োগ করছে না। তিনি বলেন, নির্বাচন ঘোষণার পর থেকে ব্যবসায়ীরা বিনিয়োগ করার প্রস্তুতি নিচ্ছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে একটি হোটেলে জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই করলে দেশের কোন ভবিষ্যত নাই, এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। শেখ হাসিনার বিদায়ের পর জনগণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা ধারণ করতে না পারলে রাজনৈতিক দলগুলোর কোন ভবিষ্যত নেই।

বিএনপির এই নেতা বলেন, যে কনসেপ্ট এখন এদেশে চলছে, সেটা শেখ হাসিনা করেছে। এই কনসেপ্ট থেকে বের হয়ে আসতে হবে। দেশের যে পরিস্থিতি এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য, অনেক আগেই গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ার মধ্যে চলে যাওয়া উচিত ছিলো। ভোটের মাধ্যমে নির্বাচন হলেই গণতন্ত্র হবে না, গণতন্ত্র তখনই কাজ করবে যেখানে সবার সমান অধিকার নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে এক কোটি মানুষকে চাকরির ব্যবস্থা করবে। সে অনুযায়ী পরিকল্পনামাপিক কাজ করছে বিএনপি। উন্নয়নের নামে মানুষকে বঞ্চিত করে কোন রাজনীতি করার ইচ্ছে নাই বিএনপির।

ভোরের আকাশ/এসএইচ

আমির খসরু চৌধুরীঅন্তর্বর্তী সরকারবিএনপি

শেয়ার করুন: