শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুস্থ হয়ে উঠছেন মির্জা ফখরুল

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৫, ৮:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
সুস্থ হয়ে উঠছেন মির্জা ফখরুল
সুস্থ হয়ে উঠছেন মির্জা ফখরুল

চোখের অপারেশন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে চিকিৎসক তাকে দুই সপ্তাহের পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। 

শনিবার (১৭ মে) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ১৪ মে ব্যাংককের হাসপাতালে মির্জা ফখরুলের বাম চোখে সফল অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে হাসপাতালের কেবিনে আছেন তিনি।

হাসপাতালের চিকিৎসকদের পরামর্শের কথা জানিয়ে ডা. জাহিদ হোসেন বলেন, সেখানকার চিকিৎসকরা বলছেন, দুই সপ্তাহ উনার ফ্লাই করা যাবে না। সেজন্য উনার দেশে ফিরতে দেরি হচ্ছে। যখনই চিকিৎসকরা বিমানে ফ্লাই করা অনুমতি দেবেন অর্থাৎ প্লেনে আসার মতো অবস্থা হবে, তখনই উনি বাংলাদেশে ফিরে আসবেন ইনশাল্লাহ।

মির্জা ফখরুলের চোখের ওপর যেন কোনো ধরনের চাপ না পড়ে, সেজন্য বিশ্রাম নিচ্ছেন জানিয়ে তিনি বলেন, প্লেনের ভেতরে অনেক সময় এয়ার প্রেশার বেড়ে যায় অথবা কমে যায়। তখন চোখের ভেতরেও কোনো কোনো ক্ষেত্রে জটিলতা হতে পারে। সেটাকে পরিহার করার জন্যেই উনাকে দুই সপ্তাহ ফ্লাই না করার জন্য চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন। উনার তো ডান চোখ খোলাই আছে, ডান চোখে সবকিছু দেখতে পান, বাম চোখে গ্লাস দেওয়া।

ডা. জাহিদ হোসেন বলেন, উনি বিছানায় শুয়ে থাকা, কালো গ্লাস পরে থাকা এবং কিছু পজিশন আছে এগুলো মেন্টেইন করছেন। উনার পাশে ভাবিসহ (রাহাত আরা বেগম) কয়েকজন নিকট স্বজন আছেন।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: