শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘ফ্যাসিবাদকে আর মাথাচাড়া দেওয়ার সুযোগ দেওয়া হবে না’: প্রতিমন্ত্রী ইশরাক

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ দেশের মাটিতে ফ্যাসিবাদকে আর মাথাচাড়া দেওয়ার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

বুধবার ১২ জুলাই রাজধানীর দিয়াবাড়ি মোড়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ব্রতী, জুলাই কন্যা তরঙ্গ এর উদ্যোগে বাংলাদেশের নারী ইতিহাসের এক অনন্য অধ্যায় : চিরভাস্বর জুলাই কন্যারা,২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ নারী ও অকুতোভয় বোনদের স্মরণে 'জুলাই কন্যা চত্বর' এ শহীদ জুলাই নারী মঞ্চ এর ঐতিহাসিক শুভ উদ্বোধনে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন,  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠিত হয়েছে। জুলাইয়ের শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং জাতীয় পর্যায়সহ বিভিন্ন ক্ষেত্রে তাঁদের স্মরণ ও শ্রদ্ধা করা অধিদপ্তরের কার্যাবলির মধ্যে রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নেব এবং পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেব, যাতে জুলাই স্মৃতিস্তম্ভে ভাঙার মত ন্যক্কারজনক ঘটনা আর কখনো না ঘটতে পারে।

গতকাল রাতেও ঢাকার বাইরে জুলাই স্মৃতিস্তম্ভে এ ধরনের ঘটনা ঘটেছে উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, সেখানে জয় বাংলা স্লোগান দিয়ে কতিপয় সন্ত্রাসী আগুন ধরিয়ে দিয়ে যায়। তবে চোরাগোপ্তা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জুলাইয়ের অর্জন ম্লান করা যাবে না। শহীদদের আত্মত্যাগও বৃথা যেতে দেওয়া হবে না।

তিনি বলেন, আমরা কথা দিতে চাই যে জুলাই আগস্টে যে গনহত্যা হয়েছে। তার পূর্ণাঙ্গ বিচার এবং শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ বিচার এবং শাস্তি নিশ্চিত করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।

গণহত্যার জন্য দায়ীদের বিচার ও রায় কার্যকর করার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশে ও বিদেশে থাকা আসামিদের শুধু বিচারের রায় নয়, সেই রায় কার্যকর হতে দেখতে চান তাঁরা। এটি বাস্তবায়ন করা না গেলে আগামী দিনে ঝুঁকি থেকে যাবে।

শহীদ পরিবারের সদস্যদের প্রতি একাত্মতা প্রকাশ করে ইশরাক হোসেন বলেন, তাঁদের কষ্ট অন্য কেউ পুরোপুরি অনুধাবন করতে পারবেন না। ‘অবশ্যই এই খুনিদের বিচার হবে। এবং এই বাংলাদেশ দেশের মাটিতে আর কোনো দিনও কোনো ফ্যাসিবাদের উৎপত্তি হবে না।

দিয়াবাড়ি চত্বরকে স্থায়ীভাবে জুলাই কন্যা চত্বর’ হিসেবে নামকরণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে কথা বলবেন তিনি। উদ্যোগটি বাস্তবায়নে নিজের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করার কথাও জানান।

আরও পড়ুন

ঠাকুরগাঁওয়ে বেতনের টাকা নিয়ে বিরোধ, ক্ষোভের জেরে নিরাপত্তাকর্মীকে হত্যা

এ ছাড়া জুলাই কন্যা মঞ্চকে নারীদের জন্য উন্মুক্ত ও নিরাপদ মঞ্চ হিসেবে গড়ে তোলার কথা বলেন ইশরাক হোসেন। তিনি বলেন, সেখানে নারীরা এসে তাঁদের বিভিন্ন অভিব্যক্তি তুলে ধরবেন এবং রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা শারমিন এস মুরশিদ সহ বিভিন্ন পর্যায়ের নারী নেতৃবৃন্দরা।

ভোরের আকাশ/এনএস

প্রতিমন্ত্রী ইশরাকফ্যাসিবাদ

শেয়ার করুন: