শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

সন্ত্রাস-চাঁদাবাজ মাদকের সাথে কোনো আপোষ নেই : মির্জা আব্বাস

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৮ ডিসেম্বর ২০২৫, ৭:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

সন্ত্রাস-চাঁদাবাজ ও মাদকের সঙ্গে কোনো আপোষ নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, মাদকসেবীর সংখ্যা বেড়েছে। আজকে খেলার মাঠ, বিনোদনের জায়গা ও মুরুব্বিদের সময় কাটানোর জন্য কোনো ক্লাব নেই। আওয়ামী লীগ খেলার জায়গায়সহ সবকিছু দখলে নিয়ে দালান বানিয়ে ফেলেছে। আমি নির্বাচিত হলে এগুলো মুক্ত করব। এসব ক্ষোভ থেকেও বলছি।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মালিবাগ আবুজর গিফারী কলেজ কনফারেন্স রুমে ১২ নং ওয়ার্ডের ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা এবং এলাকার মুরুব্বিদের সঙ্গে মতবিনিময় এবং খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভোট পাওয়ার জন্য মিথ্যা আশ্বাস দেই না। ভোটের পর অনেককে খুঁজে পাওয়া যায় না। আমার সেই সুযোগ নেই। আমি এলাকারই সন্তান।

মির্জা আব্বাস বলেন, আজকে ১৭ বছর পর এই কলেজে আসলাম। আসার সময় দেখলাম অনেক কিছুই লণ্ডভণ্ড হয়ে গেছে। শেষ করে দিয়েছে। বিভিন্ন স্থাপনা দখল করা হয়েছে। এ এলাকায় আগে মাদক ছিলো না। মাদক সিন্ডিকেট অনেক বড়। তবুও তা নির্মূল করতে হবে। এতে এলাকাবাসী আমাকে সহযোগিতা করবেন। একজন মাদকসেবি শুধু পরিবারের নয়, সমাজের সমস্যা। আপনাদের যেকোনো সমস্যায় আমাকে কল দিবেন, কথা দিচ্ছি সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করব। মনে রাখতে হবে, সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদকের সঙ্গে কোন আপোষ নেই।

তিনি বলেন, ঢাকা মহানগরকে জলাবদ্ধতা মুক্ত করতে খাল দখল মুক্ত করতে হবে। বিভিন্ন জলাশয় আজ দখল হয়ে গেছে। ময়লা পানি বের হওয়ার জায়গা বন্ধ হয়ে গেছে। এগুলোকে মুক্ত করতে হবে।

অনুষ্ঠানে সাবেক কমিশনার সাজ্জাদ জহিরের সভাপতিত্বে মহানগর দক্ষিণ বিএনপি নেতা ফজলে রুবায়েত পাপ্পুর সঞ্চালনায় এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন।

ভোরের আকাশ/তা.কা

 

মির্জা আব্বাসবিএনপি

শেয়ার করুন: