শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সহিংসতাকারীদের কঠোর হুঁশিয়ারি দিলেন শামা ওবায়েদ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৬:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথায় চলমান সহিংসতার বিষয়ে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন শামা ওবায়েদ ইসলাম রিংকু। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রিয় সালথাবাসী, আপনারা শান্ত থাকুন। কোনো ধরনের সহিংসতা কাম্য নয়। হামলা ও সহিংসতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আমার কঠোর অবস্থান। এসব কেউ করলে, তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এলাকায় সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে। তাদের সকলে মিলে সহযোগিতা করুন। এলাকা নিরাপদ রাখুন।

তিনি আরও বলেন, আমি সকল পক্ষকে শান্ত থেকে এলাকার পরিবেশ ভালো রাখার আহ্বান জানাচ্ছি। আজকের সহিংসতা ও হামলায় যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে অনুরোধ করছি।

উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া ও পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের ময়েনদিয়া এলাকায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে অনেকে আহত হয়েছেন।

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রামকান্তপুর গ্রামে মসজিদের মধ্যে ভোট দেওয়ার নিয়ে তর্কের জেরে বিএনপি সমর্থকদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ওঠে। এতে অন্তত ১১ জন আহত হন। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভোরের আকাশ/তা.কা

 

শামা ওবায়েদ

শেয়ার করুন: