জুলাই সনদ চূড়ান্ত খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে: সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে। দলীয় ফোরামে চূড়ান্ত খসড়াটি পর্যালোচনা করে আনুষ্ঠানিক মতামত জানাবে বিএনপি। রোববার (১৭ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, সনদে কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি। পর্যালোচনা করে ২০ আগস্টের মধ্যে মতামত জানাবে বিএনপি।
জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর মতামতের জন্য জুলাই সনদের চূড়ান্ত খসড়া শনিবার দলগুলোকে পাঠানো হয়। এতে রাষ্ট্রের সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের প্রস্তাবগুলো তুলে ধরা হয়েছে।
খসড়ায় বলা হয়েছে, জাতীয় ঐকমত্য কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে বেশ কিছু বিষয়ে একমত হয়েছে। তবে সব দল সব প্রস্তাবে সম্মত হয়নি, কিছু দল কিছু সুপারিশে আপত্তি জানিয়েছে।
ভোরের আকাশ/এসএইচ